বাজার কাপাতে সনি নিয়ে আসছে তাদের ৪ টি নতুন স্মার্টফোন এই এমডাব্লিউসি তে।



এই বছর এর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা এমডাব্লিউসি ইভেন্টটিতে সোনি মোবাইলের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সোনি এক্সপিরিয়া এক্সযেড ফোর (XZ 4) এ ঘোষণা করা হতে পারে।



বলার অপেক্ষা রাখে না যে, গত ৬ মাস আগে, তারা তাদের ফ্ল্যাগশিপ ফোন এক্সপিরিয়া এক্সযেড থ্রি (XZ3) লঞ্চ করেছিল।


ইতিমধ্যে প্রাপ্ত লিকস অনুযায়ী, এক্সপিরিয়া এক্সযেড ফোর (XZ4) এর মধ্যে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে 21: 9 অ্যাস্পেক্ট রেশিওতে থাকবে, যাকে পাওয়ার আপ করবে স্ন্যাপড্রাগন ৮৫৫ ,এর সাথে থাকবে ইউএসবি টাইপ সি এবং ৩৯০০ এমএএইচ ব্যাটারি ।


যাইহোক, ৩.৫ মিমি ইয়ারফোন জ্যাক এই স্মার্টফোনে থাকবে কিনা তা সম্পর্কে এখনও কোন তথ্য পাওয়া যায় নি।


সোনি এক্সপিরিয়া এক্সযেড ফোর (XZ 4) এর পিছনে ৩ টি ক্যামেরা থাকতে পারে বলে শুনা যাচ্ছে। এর দাম প্রায় ৯০০ মার্কিন ডলার এর কাছাকাছি হতে পারে বে সম্ভাবনা রয়েছে।


সোনি এক্সপিরিয়া এক্সযেড ফোর (XZ 4) ছাড়া সম্ভবত  মিড-বাজেট সোনি এক্সপিরিয়া এক্সএ ৩ এবং সোনি এক্সপিরিয়া এক্সএ ৩ আল্ট্রা ফোন লঞ্চ করতে পারে।


এক্সপিরিয়া এক্সএ ৩ এবং এক্সপিরিয়া এক্সএ ৩ আল্ট্রা দুইটি ফোনেই স্ন্যাপড্রাগন ৬৬০ ছারাও, ৬ গিগাবাইট র‍্যাম এবং ৬৪ গিগাবাইট অনবোর্ড স্টোরেজ থাকতে পারে।


এক্সপিরিয়া এক্সএ ৩ এর ডিসপ্লে ৫.৯ ইঞ্চি ফুল এইচডি রেজোলিউশন এর হবে। অন্যদিকে, এক্সপিরিয়া এক্সএ ৩ আল্ট্রা এর ৬.৫ ইঞ্চি ডিসপ্লে এবং একই রেজোলিউশনে থাকবে।


এক্সপিরিয়া এক্সএ ৩ এবং সোনি এক্সপিরিয়া এক্সএ ৩ আল্ট্রা এর  মূল্য প্রায় ৫০০ ইউএসডি এর কাছাকাছি হতে পারে।


এদের শঙ্গে আসতে পারে সনি এক্সপিরিয়া এল ৩ যা ধারনা করা হচ্ছে যে এটি বাজেট সেগমেন্ট এর ফোন হিসাবে লঞ্চ করা হতে পারে।


 সনি এক্সপিরিয়া এল ৩ তে স্ন্যাপড্রাগন ৬০০ সিরিজের কোন একটি চিপসেট থাকতে পারে,  ৫.৭ ইঞ্চির একটি এইছডি ( ৭২০ ✖ ১০৮০ ) ডিসপ্লে থাকতে পারে।


সনি এক্সপিরিয়া এল ৩ তে ডুয়াল ক্যামেরা থাকতে পারে। ১৩ মেগাপিএক্সেল এর প্রাইমারি ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেগেন্ডারি ক্যামেরা থাকতে পারে।


সনি এক্সপিরিয়া এল ৩ এর দাম আনুমানিক ৩০০ ডলার এর কাছাকাছি হতে পারে বলে শোনা যাচ্ছে।



এই সব কিছুরই খোলাসা হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা এমডাব্লিউসি (MWC 2019) এর ইভেন্টে ২৫ ফেব্রুয়ারির।


সরাসরি সকল তথ্য জানতে চাইলে চোখ রাখতে পারেন এমডাব্লিউসি এর লাইভ স্ট্রিমিংয়ের উপর।


Post a Comment

0 Comments