অ্যাপলের বিরূদ্ধে তরুণের বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা!


টেক জায়ান্ট অ্যাপলের বিরূদ্ধে ১ বিলিয়ন (একশ কোটি) মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা করেছেন ১৮ বছর বয়সী এক তরুণ শিক্ষার্থী।

ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার ভুল করে তাকে চোর দাবি করায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাট্টনের আদালতে অ্যাপলের বিরুদ্ধে এই মামলা করেন তিনি।

উসমানী বাহ নামের এই শিক্ষার্থীর অভিযোগ তাঁর বিরুদ্ধে বস্টন অ্যাপেল স্টোর থেকে গত বছরের জুনে চুরির অভিযোগ ওঠে।

এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৯ নভেম্বর নিউইয়র্কের বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশের গ্রেফতারি পরোয়ানায় উসমানীর নাম থাকলেও অভিযুক্তের ছবির সঙ্গে তার চেহারায় মিল ছিল না।

উসমানীর দাবি, “তিনি একটি ছবি ছাড়া লার্নার পারমিট হারিয়ে ফেলেছিলেন। সেই নথি ব্যবহার করেই ওই চোর অ্যাপল স্টোরে প্রবেশ করেছিল। ফলে তার নাম ভুল করে অ্যাপেল স্টোরে সম্ভাব্য চোরের তালিকায় ঢুকে গেছে।”

উসমানী বাহের আইনজীবী বলেন, “অ্যাপলের অবহেলার কারণে কয়েকটি স্টেটে ওসমানীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এর আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা আইন লঙ্ঘনের কোনো অভিযোগ ছিল না। অ্যাপলের কারণে ওসমানীকে ব্যক্তিগতভাবে বেশ ক্ষতির মুখে পড়তে হয়েছে এবং তার চরিত্রহনন করা হয়েছে।”

উসমানী বলেন, “আমার বিরুদ্ধে থাকা একাধিক ভুয়া মামলার হাজিরা দিতে বাধ্য করে অ্যাপল। ফলে হয়রানির স্বীকার হতে হয় আমাকে।

তবে অ্যাপলের একজন মুখপাত্রের দাবি, “অ্যাপল তাদের কোন প্রতিষ্ঠানেই ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে না।”

বাহকে গ্রেপ্তারের পর অ্যাপল স্টোরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজন দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা  চোরের সাথে তার কোন সাদৃশ্য খুঁজে পাননি।

মামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি অ্যাপল কর্তৃপক্ষ।

Post a Comment

0 Comments